ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও নজরুল ইসলাম খানকে সংবর্ধনা

জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এমপি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকার ও জনগণকে পরস্পরের সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে, যাতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়। তিনি আরো বলেন কৃষকদের সহযোগিতা করতে হবে যেন তারা লাভজনক কৃষিকাজে উৎসাহিত হন। সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়ে অনেকের মতভেদ থাকতে পারে, কিন্তু সময়ের সঙ্গে এসব প্রকল্পের সুফল পাবেন বলে জানান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো’ ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, ওরা ১১ জন স্মৃতি পরিষদ-এর সভাপতি শিক্ষাঅনুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির-অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও নজরুল ইসলাম খানকে সংবর্ধনা

আপডেট সময় ০২:১৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬