ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

চট্টগ্রামে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদের সাধারণ সভা ও ৩১ সদস্যের নতুন কমিটি

ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন এবং চিকিৎসকদের পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে চট্টগ্রামের মুরাদপুরে এই সভা সম্পন্ন হয়।সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছর মেয়াদের জন্য হাকীম (ডা.) শওকত ওসমান-কে সভাপতি এবং হাকীম মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা সেবাকে আরও জনমুখী ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে চিকিৎসকদের পেশাগত অধিকার রক্ষা, ভেষজ চিকিৎসা ব্যবস্থার প্রসার এবং ভুয়া চিকিৎসকদের প্রতিরোধে নতুন কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।উক্ত সভায় সংগঠনের জেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় প্রতিনিধি এবং চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসক উপস্থিত ছিলেন। নতুন কমিটির নেতৃবৃন্দ চিকিৎসা সেবার মান বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

চট্টগ্রামে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদের সাধারণ সভা ও ৩১ সদস্যের নতুন কমিটি

আপডেট সময় ০২:১৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬