সিলেটের অবিভক্ত বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার কৃতি সন্তান লন্ডনের টাওয়ার হ্যামলেট থেকে মেয়র নির্বাচিত হলেন টানা চতুর্থ বারের মত লুৎফুর রহমান, নিউহ্যাম কাউন্সিলর থেকে মেয়র নির্বাচিত হয়েছেন প্রথমবারের মতো ফরহাদ হোসেন একই সাথে লন্ডনের বেকিং ও ডেকেনহ্যাম এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সদরুজামাল খান। তাদের এই গৌরব উজ্জ্বল বিজয়ে আমরা গর্বিত ও আনন্দিত। তাদের রাজনৈতিক জীবন আরো সুন্দর হোক, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বৃটেনে চতুর্থ বারের মতো টাওয়ার হ্যামলেটস এর মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান তিনি ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের সিকান্দরপুর গ্রামের বাসিন্দা। প্রথমবারের মতো নিউহাম এর মেয়র নির্বাচিত হয়েছেন বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নূরপুর ইসলামপুর গ্রামের বাসিন্দা ফরহাদ হোসেন। ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর খন্দকার বাজার এলাকার বাসিন্দা কাউন্সিলর সদরুজ্জামান খান। তাদের এ বিজয়ে আমরা আনন্দিত ও উল্লসিত। বিজয়ীদের প্রতি অভিনন্দন জানিয়েছেন বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি সিলেট এর সভাপতি খন্দকার সিপার আহমদ, সহ-সভাপতি এ এস এ আনোয়ারুল ইসলাম, আব্দুল জলিল জিলু ও অধ্যাপক ছুরাব আলী,সাধারণ সম্পাদক ডক্টর এনামুল হক সরদার যুগ্ম সম্পাদক এডভোকেট জুয়েল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল মুকিত আজাদ, প্রচার সম্পাদক এম এ মতিন সাংবাদিক, দপ্তর সম্পাদক মোঃ অলিউর রহমান সুফি, সাহিত্য শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজমুল আনসারী, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী,শেখ তাজ মো: ফখর উদ্দিন চেয়ারম্যান,কোষাধ্যক্ষ মোঃ আলা হোসেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সমিতির নেতারা। নির্বাচিতরা কর্মক্ষেত্রে তাদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে গতিশীল নেতৃত্ব ও মেধা ও যোগ্যতার ছাপ বৃটেনের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।একই সাথে তাদের সফলতা কামনা করেন।
সংবাদ শিরোনাম
বৃটেনে মেয়র নির্বাচিত হওয়ায় লুৎফুর রহমান ও ফরহাদকে বালাগঞ্জ-ওসমানীনগর সমিতি, সিলেটের অভিনন্দন
-
এম এ মতিন সিলেট - আপডেট সময় ০২:৩১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- 102
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























