ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

পাঁচবিবির ইউএনও ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন নিজে ঝাড়ু দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। একইসাথে মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধ ও মশক থেকে ছড়ানো রোগের প্রাদুর্ভাব হ্রাস রোধেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন ইউএনও মহদোয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্ব স্ব কর্মস্থল, বাসস্থান সহ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সার্বিক সহযোগিতায় এ কাজের উদ্বোধন করেন ইউএনও। নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন দোকানদার ও সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে পৌরপার্কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্বাস্থ্যকর ও সুস্থ বিনোদনস্থল নিশ্চিতকরণের অভিপ্রায়ে জনস্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা। এছাড়া মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ মন্দ দিকগুলো পরিহার করে বিকাল বেলা স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকদের খেলার মাঠে ফেরাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ইউএনও মহদোয়। এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান নির্বাহী কর্মকর্তা মহদোয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, বিএনপির সভাপতি মোঃ আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ মারুফ হোসেন, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, প্রমূখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

পাঁচবিবির ইউএনও ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন

আপডেট সময় ০২:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬