ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

রাজিবপুরে ২০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রামের রাজিবপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ভারতীয় মদসহ হাবিবুর রহমান ওরফে হবি(৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত ৯ মে (শনিবার) রাত আনুমানিক ১১ টায় উপজেলার সদর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়ার নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সদর ইউনিয়নের জাউনিয়ারচর এলাকায় মাদকের একটি চালান হাতবদল হচ্ছে। এরই প্রেক্ষিতে জাউনিয়ারচর পূর্ব জালচিরা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ হাবিবুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক হাবিবুর রহমান ওরফে হবি রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ারচর পূর্ব জালচিরা পাড়া এলাকার মৃত আলহাজ্ব বেলায়েত আলীর ছেলে। রাজিবপুর থানা পুলিশ নিশ্চিত করেছে যে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ওসি মুসা মিয়া জানান, সীমান্তঘেঁষা এই এলাকায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সর্বদা তৎপর। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

রাজিবপুরে ২০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬