জামালপুরের মেলান্দহে মুক্ত স্কাউটস গ্রুপ পরিদর্শন এবং ওরিয়েন্টেশন শীর্ষক কোর্স ৯ মে উমির উদ্দিন পাইলট স্কুলে অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও বাংলাদেশ স্কাউটস’র কো-অর্ডিনেটর হারুন অর রশিদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মেলান্দহ স্কাউট’র কমিশনার মোহন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-স্কাউটস’র মময়মনসিংহ অঞ্চলের সহকারি পরিচালক শরিফ হোসাইন, মেলান্দহ স্কাউটসের সহকারি কমিশনার মোরশেদুল আলম, সম্পাদক কফিল উদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক রবিউল আলম, কাব লিডার মিজানুর রহমান মিনু, মঈন উদ্দিন আহমেদ, মুক্ত স্কাউটস গ্রুপের সম্পাদক হাসান আলী, স্কাউটস লিডার শাকিল খান, রাজু আহমে, আকরাম হোসেন প্রমুখ। স্কুল-মাদ্রাসার শতাধিক শিক্ষক স্কাউটস লিডার এতে উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
জামালপুরে মেলান্দহ স্কাউটস ওরিয়েন্টেশন শুরু
-
আবুল কাশেম জামালপুর - আপডেট সময় ১২:০১:১০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- 228
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























