ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বের জেরে মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদ ও গ্রেফতার ইশারুল হকের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে দোভাগী বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনু্ষ্িঠত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ইশারুল হকের বাবা এনামুল হক, স্ত্রী রিমা বেগম, মা গোলেনুর বেগম ও মামুন উর রশিদসহ অন্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, পদ্মা নদীতে মাটি কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মাটি ব্যবসায়ী আনারুল ইসলাম পরিকল্পিতভাবে ইশারুল হককে হেরোইন দিয়ে মামলায় ফাঁসিয়েছেন। তারা দাবি করেন, ইশারুল হক কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। ঘটনাটি সম্পূর্ণ সাজানো এবং মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ইশারুল হকের মুক্তির দাবি জানান তারা। মানববন্ধনে প্রায় তিন শতাধিক নারী পুরুষ অংশ নেন। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আনারুল ইসলাম। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০১:২৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬