মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৫৮বছর বয়সী কৃষক আবিদ আলী হত্যামামলার এজহারনামীয় আসামি পরেশ নায়েক(৬৩) ও ভুট্টু সাওতাল নামে দুই ব্যক্তিসহ বিভিন্ন মামলার আরো চার আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। হত্যামামলার গ্রেফতারকৃত আসামি পরেশ নায়েক উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকার মৃত পুতুল নায়েক এর ছেলে এবং ভুট্টু সাওতাল একই এলাকার মৃত ধরণী সাওতাল এর ছেলে। গতকাল বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না। তিনি জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে গত রোববার (১০ মে) শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। থানার হত্যা মামলা নং-৯, ধারা-৩০২/২০১/৩৪। মামলার প্রেক্ষিতে এজহারনামীয় আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। নিহত আবিদ আলী ব্যক্তি সিন্দুরখান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ষাড়েরগজ (বটেরতল) গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে। জানা গেছে, নিহত আবিদ আলী বৃহস্পতিবার (৭ মে) রাত থেকে নিখোঁজ ছিলেন। গত শনিবার (মে) বিকাল ৫টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের ৪ নম্বর বস্তির বাসিন্দা সবুজ কর্মকারের বসতবাড়ির পুকুর থেকে উদ্ধার কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্রীমঙ্গল থানা থেকে জানানো হয়েছে, গতকাল আসামিদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ রেল কলোনীসহ বিভিন্ন স্থান থেকে আরো চার আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।
সংবাদ শিরোনাম
আলোচিত কৃষক আবিদ আলী হত্যা মামলার দুই আসামিসহ গ্রেফতার-৬
-
এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার - আপডেট সময় ০১:২৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- 102
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















