ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ

শিক্ষার ভিত্তি প্রাথমিক বিদ্যালয় থেকে তৈরি হয় তাই শিক্ষার্থীদের ক্লাস রুমে উপস্থিতি নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১১ মে) সকাল ১০ টায় বান্দরবানের লামায় তৃণমূল পর্যায়ে শিক্ষার মান যাচাইয়ের লক্ষ্যে নুনার বিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অংহ্লারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।
সভায় তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকা-, শিক্ষা এবং প্রশাসনিক গতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে শিক্ষায় বিনিয়োগ ব্যাপক বৃদ্ধি করেছে বর্তমান সরকার। এসময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শ্রেণিকক্ষের পরিবেশ ও পাঠদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। স্কুল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র মোঃ আমির হোসেন, লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আবু তাহের মিয়া, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকা প্রমূখ। এ সময় তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে শিক্ষা কার্যক্রম, বিদ্যালয়ের পরিবেশ, উপস্থিতি, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ

আপডেট সময় ০১:৩০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬