ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

সিরাজগঞ্জ সদর উপজেলা সরকারি খাদ্য গুদামে বোরো সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন

সিরাজগঞ্জ সদর উপজেলা সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১২ মে দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি মোঃ মামুন খান। এ বছরে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪শ ৩২ মেট্রিক টন। এছাড়া সিদ্ধ চাল ১ হাজার ৮শ ৯৫ মেট্রিক টন এবং গম ১৩৪ মেট্রিক টন। এবার প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা। এছাড়া সিদ্ধ চাল প্রতি ৪৯ টাকা এবং গম ৩৬ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নাসিম হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হোসেন, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন, মিল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিম রোকনী, কৃষক প্রতিনিধি মোঃ তোফাজ্জল হোসেন ভুইয়া সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও কৃষকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ২জন কৃষকের হাতে ওজন, মান, মজুদ সনদ তুলে দেন। উদ্বোধনী দিনে কৃষক মোঃ জয়নাল আবেদিন ও মোঃ আবুল কালাম আজাদ ৫ টন ধান বিক্রয় করেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে ধান, চাল ও গম ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

সিরাজগঞ্জ সদর উপজেলা সরকারি খাদ্য গুদামে বোরো সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন

আপডেট সময় ০১:০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬