ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর Logo গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা Logo লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক Logo ক্যান্সার সচেতনতামূলক সংলাপ ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ Logo উপকুলের লবনাক্ত আবহাওয়া মাটিতে সাবেক ব্যাংকার জিয়াউদ্দিনের মাল্টা চাষে সফলতা Logo টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে নতুন এডহক কমিটি, সভাপতি সরকার জাবেদ আহমেদ Logo শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা Logo লোহাগাড়ায় ১০০ মিটারের মধ্যে ৯টি অবৈধ করাতকল গিলে খাচ্ছে সংরক্ষিত বনাঞ্চল Logo চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা ও সমাপনী

তারাকান্দায় খাল খনন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহের তারাকান্দায়খাল খনন উদ্বোধন করেন তথ্য ও সম্প্রসার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। মঙ্গলবার (১২ মে) তারাকান্দা উপজেলা রামপুর ইউনিয়নের বুববুরিয়া বিলের লোকমান দারোগার জমি হতে কালিয়ান নদী পর্যন্ত ১৫৫০ মিটার খাল পুন: খনন উদ্বোধন করেন তথ্য ও সম্প্রসার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। উদ্বোধন শেষে অনুষ্ঠানে, ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার নানা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। রামপুর খাল পুনঃখনন কর্মসূচিও সেই উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিমন্ত্রী বলেন,খাল খনন শুধু একটি প্রকল্প নয়, এটি এলাকার কৃষি, পরিবেশ ও জনজীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষকরা উপকৃত হবেন এবং জলাবদ্ধতা কমবে। তিনি আরও বলেন, বিগত সরকারের সময় দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনৈতিক খাতে নানা চাপ তৈরি হয়েছে। তারপরও বর্তমান সরকার (বিএনপি) জনগণের কল্যাণে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করছে। তারাকান্দাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, তারাকান্দায় সরকারের আরও বেশ কয়েকটি উন্নয়ন পরিকল্পনা রয়েছে। এখানে মিনি স্টেডিয়াম নির্মাণ, স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর তারাকান্দা আসেনর সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল সালেহীন, তারাকান্দা উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক ও তারাকান্দা উপজেলা প্রকৌশলী এলজিইডি আয়েশা আখতার,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, আসাদুল হক মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব ও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত,) ইয়াসিন আলী ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর

তারাকান্দায় খাল খনন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আপডেট সময় ০১:০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬