ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে মেলান্দহ পৌরসভা

জামালপুর জেলার মেলান্দহ পৌরসভা এখন উন্নয়ন ও নাগরিক সেবার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। পৌরসভার প্রকৌশলী মোয়াক্ষির হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তিনি। পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো মেরামত ও নতুন রাস্তা নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তার দুর্ভোগ কমে আসায় স্বস্তি ফিরেছে পৌরবাসীর মাঝে। পাশাপাশি পানি নিষ্কাশনের সমস্যা সমাধানে নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও পুরাতন ড্রেন সংস্কারের কাজও চলমান রয়েছে। এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা সহজ ও দ্রুত প্রদানের লক্ষ্যে পৌরসভা কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত দিকনির্দেশনা প্রদান করছেন প্রকৌশলী মোয়াক্ষির হোসেন। মশার উপদ্রব কমাতে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা এবং জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। স্থানীয়দের মতে, উন্নয়নমূলক কাজের মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের কারণে পৌর এলাকার সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। নাগরিক সুবিধা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করছেন। সচেতন মহলের দাবি, এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে মেলান্দহ পৌরসভা ভবিষ্যতে আরও আধুনিক ও জনবান্ধব পৌর এলাকায় রূপান্তরিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে মেলান্দহ পৌরসভা

আপডেট সময় ০১:০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬