ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ Logo পাবনার রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের ২য় চালনের গাড়িবহর Logo অবশেষে উদ্ধার হলো নাজিরপুরের আলোচিত ট্রলার ডুবির নিখোঁজ রিনা বেপারীর মৃত দেহ Logo রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা Logo বিজয়া দশমীতে নিমাগাছী মাতৃমন্দিরের উদ্যোগে ৬৩ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ Logo সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের ধানক্ষেতে তৃতীয়বার বিষ প্রয়োগের অভিযোগ! Logo দিনাজপুরে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় Logo সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এখন বাংলাদেশ-আমান উল্লাহ আমান Logo বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যালি-আলোচনা সভা Logo মেলান্দহে অসহায় বৃদ্ধের পাশে ইউএনও জিন্নাতুল আরা, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান

পটুয়াখালী-জেলা প্রশাসকের মানবতার বিরল দৃষ্টান্ত

ইপিজেড নির্মাণ কাজে ভূমি অধিগ্রহনের সমূদয় পুণ্য ৩৭ লক্ষ ২১ হাজার ২৫৬ টাকার ক্ষতিপূরণে চেক ৭৮ বয়সী বৃদ্ধ আবদুল খালেকের হাতে তুলে দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্হাপন করলেন-জেলা প্রশাসক ড. মোহা¤œদ শহীদ হোসেন চৌধুরী ঘটনার বিবরণে জানা যায়-৭৮ বছর বয়সী বৃদ্ধ আব্দুল খালেকের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে। ইপিজেড নির্মাণের লক্ষ্যে তাঁর জমি অধিগ্রহণ করা হয় (এলএ কেস নং ০১/২১-২২)। পরবর্তীতে যে দলিলের ভিত্তিতে তিনি ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা দাবি করেন, সেই দলিলের সঠিকতা নিয়ে আপত্তি দাখিল হওয়ায় দলিলের সঠিকতা যাচাইয়ের জন্য ভূমি অধিগ্রহণ শাখা থেকে সাব-রেজিস্ট্রার অফিসে প্রেরণ করা হয়। কিন্তু দীর্ঘদিনেও যাচাই কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ও দালালচক্রের দৌরাত্ম্যে তিনি চরম ভোগান্তির শিকার হন। ফলে কিংকর্তব্যবিমূঢ় এই অসহায় বৃদ্ধ দীর্ঘদিন এক অফিস থেকে অন্য অফিসে ঘুরে ঘুরে দিশেহারা হয়ে যান। গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় অসহায় অবস্থায় অপেক্ষমাণ আব্দুল খালেককে দেখে তাঁর কাছে অফিসে আসার কারণ জানতে চান সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। প্রবীণ এই ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শোনার পর জেলা প্রশাসক মহোদয় তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কাছে ক্ষতিপূরণের অর্থ প্রদানে বিলম্ব হওয়ার কারণ জানতে চান। দলিলের সঠিকতা যাচাই সংক্রান্ত প্রতিবেদন সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে ঝুলে আছে জানতে পেরে তিনি অবিলম্বে জেলা রেজিস্ট্রারকে অযথা কালক্ষেপণ না করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক মহোদয়ের সরাসরি তদারকির ফলে মাত্র ৭ দিনের মধ্যে দলিলের সঠিকতা যাচাই প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তীতে ভূমি অধিগ্রহণ শাখা দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করলে, আজ ১১.০৫.২০২৬ তারিখে বয়োবৃদ্ধ আব্দুল খালেকের হাতে ৩৭ লক্ষ ২১ হাজার ২৫৬ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন সম্মানিত জেলা প্রশাসক। চেক গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল খালেক। অশ্রুসজল চোখে তিনি বলেন, বহুদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম। জীবনের শেষ বয়সে এসে আজ একটু স্বস্তি পেলাম। কোনো সেবাগ্রহীতা যেন হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে জেলা প্রশাসন, পটুয়াখালী সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রেখেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ

পটুয়াখালী-জেলা প্রশাসকের মানবতার বিরল দৃষ্টান্ত

আপডেট সময় ০১:২২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬