মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বসতবাড়ির রান্নাঘর থেকে বিষধর কোপরা সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া গ্রামে তারেক আহমেদের বাড়ির রান্নাঘর পরিষ্কার করার সময় ঘরের মহিলারা হঠাৎ ফুসফুস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের ইঁদুরের গর্তে একটি সাপ ফণা তুলতে দেখে তারা আতঙ্কিত হয়ে চিৎকার দেন। তাদের চিৎকার শুনে তারেক আহমেদ ঘটনাস্থলে এসে সাপটিকে কুচা দিয়ে মারার চেষ্টা করেন, কিন্তু সাপটির হিংস্র আচরণ দেখে ভয়ে আর কাছে যাওয়ার সাহস পাননি তিনি। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবগত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, এলাকা থেকে খবর পেয়ে আমরা জানাউড়া গ্রামের এক বসতবাড়ির রান্নাঘর থেকে প্রায় ২০ মিনিট চেষ্টার পর একটি বিষধর কোবরা সাপ নিরাপদে উদ্ধাার করি। পরবর্তীতে উদ্ধারকৃত সাপটি শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলে বাড়ির রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার
-
এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার - আপডেট সময় ০১:২২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- 164
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















