মতলব উত্তরে পার্টনার ফিল্ড কংগ্রেসের শুভ উদ্বোধন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মতলব উত্তর উপজেলার আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (চঅজঞঘঊজ)” প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড কংগ্রেসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে ২০২৬) মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল আহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, ছেংগারচর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, মতলব উত্তর উপজেলা পেজ প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক হাবিবুর রহমান এবং নন-প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক প্রতিনিধি নাসির হোসেন রাজিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। তিনি বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি উন্নয়নে চঅজঞঘঊজ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের কৃষকদের পাশে থেকে সময়োপযোগী ও কার্যকর পরামর্শ প্রদান করতে হবে, যাতে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে স্বাবলম্বী হতে পারেন। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ফয়সাল আহাম্মদ আলী বলেন, কৃষকদের জীবনমান উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিতকরণ, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির আরও বিস্তারের দাবি জানান। প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানে কৃষি খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে কৃষক, কৃষি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইসমাইল খান টিটু মতলব 


















