ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

লামায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

বান্দরবানের লামা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় লামা উপজেলা পরিষদ সভা কক্ষে তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল হক রাসেল এ ব্রিফ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছে তথ্য উপস্থাপন করা হয়। এ সময় কর্মসূচির মধ্যে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ১২টি গ্রামের ১০৯৭ জন নারী এই ফ্যামিলি কার্ডের আওতায় প্রতি মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তার বিষয়ে অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের জন্য লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি কৃষি ব্যাংক থেকে যথাক্রমে ৪৮৭ জন, ৬৬১ জন ও ১২২ জন দরিদ্র কৃষকের তালিকা পাঠানো হয়েছে, যা ইতোমধ্যে যাচাই-বাছায়ের পর্যায়ে রয়েছে। এবং বিভিন্ন ইউনিয়ন থেকেও খাল খনন ও পুনঃখননের জন্য তালিকা প্রেরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মঈন উদ্দিন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন। তিনি উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠিত প্রেস ব্রিফিংএ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

লামায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

আপডেট সময় ০১:৫৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬