ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় কাভার্ডভ্যানে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সোয়া ৬টায় কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার টি আলীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়িটি থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ দবিরুল ইসলাম প্রকাশ রাজিব (পিতা- মোঃ আব্দুল হক) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর প্রকাশ লক্ষীপুর গোয়ালপাড়া এলাকায়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত দবিরুলের বিরুদ্ধে পূর্বে আরও দুটি মামলা রয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কসবায় কাভার্ডভ্যানে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০২:০০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬