সভাপতি-লিয়াকত আলী, সেক্রেটারি-জাহাঙ্গীর
নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষার প্রত্যয়ে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক জমকালো পরিচিতি সভায় আগামী এক বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবীন সাংবাদিক ডা. মো বোরহান উদ্দিন আগামি ১ বছরের জন্য কমিটি ঘোষনা করেন। এতে বৈশাখী টিভি নোয়াখালী প্রতিনিধি মো. লিয়াকত আলী খানকে সভাপতি, দৈনিক দিনকাল নোয়াখালী প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশ নোয়াখালী প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ ভূঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি, এটিএন বাংলা নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিককে সহ-সভাপতি, চলতি ধারা সম্পাদক এম বি আলমকে সহ-সভাপতি, দৈনিক ইনকিলাব নোয়াখালী প্রতিনিধি এহসানুল হক খসরুকে সহ-সভাপতি, দৈনিক কালবেলা নোয়াখালী প্রতিনিধি মো. মোজাম্মেল হোসেনকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, দৈনিক খবরপত্র নোয়াখালী প্রতিনিধি আবদুশ শাকুর হান্নানকে সহ-সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি মো: ইমাম উদ্দিন আজাদকে সহ-সাধারণ সম্পাদক, দৈনিক উপকূল সম্পাদক ও প্রকাশক মো ইদ্রিস মিয়াকে সহ-সাধারণ সম্পাদক, ইসলামিক টিভি জেলা প্রতিনিধি মো কামরুল কাননকে কোষাধ্যক্ষ, দৈনিক প্রতিদিনের সংবাদ নোয়াখালী প্রতিনিধি জুয়েল রানা লিটনকে সাংগঠনিক সম্পাদক, এখন টিভি স্টাফ রিপোর্টার নাসিম শুভকে দপ্তর সম্পাদক, স্টার নিউজ জেলা প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া রাহাতকে সাহিত্য ও প্রকাশক সম্পাদক, ঢাকা মেইল ও টাইমস অপ বাংলাদেশের জেলা প্রতিনিধি মো মাহবুবুর রহমানকে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দৈনিক ভোরের আলো জেলা প্রতিনিধি ফজলুল কাদের রাজুকে প্রচার সম্পাদক ও বাংলাভিশন জেলা প্রতিনিধি মো. হাসানকে আপ্যায়ন সম্পাদক করা হয়েছে। এছাড়া আকাশ মো. জসিম, আবদুর রহিম বাবুল, মো. মোজাম্মেল কামাল, আজাদুল ইসলাম, মিজানুর রহমান রিয়াদ, এমএস রিজোয়ান, এম এস জামাল, মো. আনোয়ার তোহা, জহিরুল হক জহির, মো. সালাহ উদ্দিন, রনি কুমার দাস, মোহাম্মদ হোসেন, মো. ইব্রাহিম, মুজাহিদুল ইসলাম সোহেল, হানিফ মাহমুদ, আবদুল কাইয়ুম মানিক, সিরাজ উদ্দিন শাহিনসহ ১৮ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে। সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচিত কমিটি তরুণ সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাসহ সদস্যদের আপদকালীন সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, নোয়াখালীর গণমাধ্যম কর্মীদের স্বার্থ রক্ষায় এই ইউনিয়ন সবসময় সোচ্চার থাকবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়নটি কার্যকর ভূমিকা রাখবে।
নোয়াখালী প্রতিনিধি 



















