সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উজেলার বাগবেড়,চিনাকান্দি ও বিশ্বম্ভপুর (সদর) বাজার ইজারা প্রদানের লক্ষে মঙ্গলবার (১২ মে) তারিখ নির্ধারন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এজন্য সকালে ইজারা নিতে আগ্রহী সবাই ২ লক্ষ টাকা জামানত দিয়ে ইজারায় অংশ নেন। কিন্তু বাজার ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনও পদক্ষেপ না নিয়ে হল রুমের পেছনের দরজা দিয়ে চলে যান এবং ইজারা প্রদান কার্যক্রম স্থগিত করে দেন। গন্ডগোল থামাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান পুলিশকেও কোন নির্দেশনা দিতে দেখা যায়নি। ফলে এখন পর্যন্ত একটি বাজারও ইজারা হয়নি। ইজারা প্রদান শুরু হওয়ার আগে বাগবেড় বাজার ইজারা কার নামে হবে এ নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে অংশ নেন বর্তমান ইজারাদার গিয়াস উদ্দিন সহ অন্যরা। এতে মতানৈক্য দেখা দিলে বিএনপি থেকে বহিস্কৃত মোহন মিয়া বাচ্ছু ও শামিম আহমদের নেতৃত্বে তাদের লোকজন নিয়ে বর্তমান ইজারাদার গিয়াস উদ্দিনের উপর হামলা করা হয়। এ সময় বাচ্ছুর লোকজন গিয়াস উদ্দিনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ইজারায় অংশ নিতে আসাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে তাৎক্ষণিক ভাবে বিএনপি নেতা নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার আলম পরিস্থিতি সামলে নেন। এ ব্যাপারে বুধবার (১৩ মে) সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খানের বক্তব্য জানতে চেয়ে একাধিকবার তার মুঠোফোনে কল করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। উল্লেখ্য,বর্তমানে বাগবেড় ও চিনাকান্দি গরুর হাটে খাস কালেকশন করছেন পলাশ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ অফিসের কর্মচারীরা। ভূমি অফিসের লোকবল কম থাকায় ঠিক ভাবে খাস কালেকশনের টাকা ঠিকমত আদায় করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। ফলে সরকার বিপুল পরিমাণে রাজস্ব ক্ষতির মুখে পড়ছে।
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এখনও ইজারা হয়নি তিনটি পশুর হাট
-
আল হেলাল সুনামগঞ্জ - আপডেট সময় ০২:০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- 199
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























