ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন, নির্দেশক, অভিনেতা ও বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম পথিকৃৎ আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে দেশ একজন অসাধারণ গুণী মানুষকে হারালো। ‘মঞ্চসারথী’ খ্যাত আতাউর রহমান আজীবন নাট্যচর্চা, মঞ্চনির্দেশনা ও অভিনয়ের মাধ্যমে দেশের সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তার সৃষ্টিশীল কর্ম ও অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মঞ্চনাটকের বিকাশ ও নতুন প্রজন্মের শিল্পীদের গড়ে তুলতে আতাউর রহমানের অবদান অনস্বীকার্য। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
বিএনপি মহাসচিব মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান গত সোমবার রাতে রাজধানীর ধানমন্ডিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

আপডেট সময় ০৮:১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬