ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিতে মাদক বহন ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯ এর অভিযানে ১৯ দশমিক ৫ কেজি গাঁজাসহ মোঃ মিরাজ মিয়া(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। র‌্যাব-৯, সিপিসি-১ সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সদর উপজেলার কাউতলী মোড় এলাকায় অবস্থান নেয়। পরে খবর পেয়ে বিজয়নগর-শিমরাইলকান্দি সড়কের শিমরাইলকান্দি এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক ৮টার দিকে একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালায়। পরে সিএনজির ভেতরে নীল পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মিরাজ মিয়া সদর উপজেলার মজলিশপুর এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিতে মাদক বহন ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৮:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬