সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সুনামগঞ্জে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে জেলা তথ্য অফিস। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শনী এবং সড়ক প্রচারসহ বিভিন্ন মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকা- জনগণের সামনে তুলে ধরা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে জানানো হয়, গত তিন মাসে জেলা তথ্য অফিসসহ দেশের ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে নিম্নলিখিত কার্যক্রম সম্পন্ন হয়েছে: ১,০২১টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা,১১,০৬০টি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী,৩,২৪৮ ইউনিট সড়ক প্রচার ও মাইকিং, ২,৩১৬টি অনলাইন প্রচার, ২০২টি নারী সমাবেশ ও ১৪টি কৃষক সমাবেশ এবং ৩৪০টি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচির লাইভ প্রচার করা হয়েছে। সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের একক সাফল্যর উদ্ধৃত্তি দিয়ে উপপরিচালক জানান, সুনামগঞ্জ জেলা তথ্য অফিস এককভাবে এ পর্যন্ত ২২টি উঠান বৈঠক, ৩৮টি প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ২৮টি সচেতনতামূলক সড়ক প্রচার এবং ২০টি অনলাইন প্রচারণা সম্পন্ন করেছে। এছাড়া শিগগিরই জেলায় বড় পরিসরে কৃষক ও ফ্যামিলি সমাবেশের পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষি ঋণ মওকুফ প্রসঙ্গ তুলে ধরে শেখ ওয়ালিদ ফয়েজ বলেন,ব্রিফিংয়ে খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা এবং কৃষি ঋণ মওকুফের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি নিয়ে জানানো হয় যে,গত ১০ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক কড়াইল বস্তিতে এই কর্মসূচির উদ্বোধনের দিনেই সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে এর সূচনা হয়। কুলঞ্জ ইউনিয়নে মোট ৯৭৮টি পরিবারকে কার্ডের জন্য তালিকাভুক্ত করা হয়েছিল, যার মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৯৭ জন যোগ্য বিবেচিত হন। ইতিমধ্যে ৫১৭ জনকে কার্ড প্রদান করা হয়েছে। বাকিদের মধ্যে যাদের ব্যাংক হিসাবে সমস্যা ছিল, তাদের বড় একটি অংশের (১৬৬ জন) তথ্য সংশোধন করা হয়েছে। তারা দ্রুতই এই সুবিধার আওতায় আসবেন। আগামী জুনে দোয়ারাবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হবে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার এবং বিএডিসি’র সহকারী প্রকৌশলী কাজী হোসনে আর রাফি, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ ও সাংবাদিক রাজু রমজান প্রমুখ। সভায় বক্তারা সরকারের এই ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
সংবাদ শিরোনাম
সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সুনামগঞ্জে প্রেসব্রিফিং করলো জেলা তথ্য অফিস
-
আল হেলাল সুনামগঞ্জ - আপডেট সময় ০৯:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- 159
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























