ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

জামালপুর ইসলামপুরে ঝর্ণা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা, ম্যানেজার মিজানকে ১মাসের কারাদ-

জামালপুরের ইসলামপুরে অবস্থিত ঝর্ণা ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির অনিয়মের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত একই সাথে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মিজানকে ১ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুওয়ান ইফতেকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঝর্ণা ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুত ও বিক্রির ক্ষেত্রে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ছিল। ঐদিন ফিলিং স্টেশনে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল মজুত পাওয়া যায়। ট্যাগ অফিসার মোস্তফা মনোয়ার জানান, দুইটি ডিওতে পেট্রোল, অকটেন ও ডিজেল মিলিয়ে মোট ২৬ হাজার লিটার তেল থাকার কথা ছিল। কিন্তু ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে পান মাত্র ১৩ হাজার ২০০ লিটার জ্বালানি তেল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৬ ধারায় ঝর্ণা ফিলিং স্টেশনকে আরও ৫০ হাজার টাকা মোট ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন সংশ্লিষ্ট ব্যক্তিকে থানায় এনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

জামালপুর ইসলামপুরে ঝর্ণা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা, ম্যানেজার মিজানকে ১মাসের কারাদ-

আপডেট সময় ০৯:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬