ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

সাংবাদিক অলি উল্লাহ রনির পুত্র নুরে ইলাহি নাদিমের ইসালে সওয়াবের দোয়া মাহফিল ও মেজবান

কক্সবাজারের সাংবাদিক অলি উল্লাহ রনির মেজ ছেলে মরহুম নুরে ইলাহি নাদিমের ইসালে সওয়াবের উদ্দেশ্যে দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬ ইং) মরহুমের নিজ এলাকায় আত্মীয়-স্বজন, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিপুল সংখ্যক স্থানীয় মানুষের উপস্থিতিতে এ দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন সম্পন্ন হয়। দোয়া মাহফিলে মরহুম নুরে ইলাহি নাদিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর দরবারে তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দানের জন্য আকুল প্রার্থনা করেন। জানা যায়, নুরে ইলাহি নাদিমের জন্ম ১২ জানুয়ারি ২০১৪ ইংরেজি। গত ৮ মে ২০২৬ ইং শুক্রবার সকাল ১০টার দিকে মাতামুহুরি নদীতে স্থানীয় বালু ব্যবসায়ীদের শ্যালো-ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্টি হওয়া গভীর গর্তে পড়ে সে মর্মান্তিক মৃত্যুবরণ করে।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। নাদিমের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নদীতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। উল্লেখ্য, নিহত নুরে ইলাহি নাদিম চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৬ষ্ঠ শ্রেণির বি-টু শাখার একজন মেধাবী ছাত্র ছিল। তাঁর মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানটিতেও শোকের পরিবেশ বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

সাংবাদিক অলি উল্লাহ রনির পুত্র নুরে ইলাহি নাদিমের ইসালে সওয়াবের দোয়া মাহফিল ও মেজবান

আপডেট সময় ০১:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬