ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

উল্লাপাড়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে পেশাগত দক্ষতা উন্নয়নে এমইপি কোম্পানির মতবিনিময় সভা

“সৌহার্দ্য ও সহমর্মিতা থাকুক সব সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এমইপি কোম্পানির বগুড়া ডিভিশনের আয়োজনে ইলেকট্রিশিয়ানদের সাথে পেশাগত দক্ষতা উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) শাহজাদপুর পিপিডি মডেল অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ডিভিশনের সেলস ম্যানেজার মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে উল্লাপাড়ার দি স্কাই ভিউ এর প্রোপাইটার অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূরে আলম সিদ্দিকী লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম ই পি সিরাজগঞ্জের টেরিটোরি সেলস ম্যানেজার মোঃ আসাদুস জামান, উল্লাপাড়া ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনসুর আলী, উল্লাপাড়া উপজেলা মানবজমিনের প্রতিনিধি রাজু আহমেদ সাহান প্রমুখ। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, পণ্যের গুণগত মান, টেকসই ব্যবহার নিশ্চিতকরণ এবং সাধারণ গ্রাহকদের কাছে উন্নতমানের বৈদ্যুতিক সামগ্রী পৌঁছে দিতে হবে। গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে মান সম্মত পণ্য বাজারজাত করাই আমাদের মূল লক্ষ্য। সভায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ১২০ জন ইলেকট্রিশিয়ান অংশ নেন। এ সময় বিভিন্ন ইলেকট্রিশিয়ান তাদের মতবাদ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে ইলেকট্রিশিয়ানদের মাঝে লটারি অনুষ্ঠিত হয়। পরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

উল্লাপাড়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে পেশাগত দক্ষতা উন্নয়নে এমইপি কোম্পানির মতবিনিময় সভা

আপডেট সময় ০১:৫০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬