ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

মানুষের কল্যাণ রাজনীতির মুল লক্ষ্য হওয়া উচিত -পানি সম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পানি সম্পদ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, মানুষের কল্যাণের জন্য রাজনীতির মুল লক্ষ্য হওয়া উচিত। গতকাল শনিবার দুপুরে বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক সুধি সমাবেশে তিনি এ কথাগুলো বলেন। প্রতিমন্ত্রী বলেন, আজকে মাদক জুয়া খেলা আমার দেশের পরিবেশ নষ্ট করে দিচ্ছে, আসুন আমরা সবাই যুব ও ছাত্র সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করি। শুরু মাদক নিমুল করা সরকারের পক্ষে একাই সম্ভব নয়। এজন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ছাত্র সমাজ সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন অপরাধমুলক কার্যকলাপে জরিয়ে যাচ্ছে। এই ছাত্র সমাজকে রক্ষা করতে হলে পড়াশুনার পাশাপাশি তাদের বিভিন্ন প্রকার খেলাধুলায় নিয়োজিত করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সমাজের সচেতন অভিভাবকদের এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত দিনে ফ্যাসিষ্ট সরকার দেশ যে ভাবে চালিয়েছে আমরা যেন সেই পুরোনো ধারায় ফিরে না যাই সেই জন্য দলীয় নেতাকর্মীদের জনগনের সাথে মিলে মিশে কাজ করার আহবান জানিয়ে তিন বলনে, আমরা জনগণের ভোটে নির্বাচতি হয়েছি জনগণের আশা প্রত্যাশা পুরণ করা জন্য। এজন্য সব সময় জনগণের কথা চিন্তা করে কাজ করবেন। আমরা চাই সবার আগে বাংলাদেশের উন্নয়ন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখনে পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ জামান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিল রোজা ফেরদৌস চিম্ময় সহ উপজেলা ও পৌর বিএনপির নেতা কমীরা উপিস্থত ছিলেন। প্রধান অতিথি উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্প্রতি উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ৪০ জন ব্যক্তিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে এক বান করে ঢেউটিন ও তিন হাজার টাকার গৃহ নির্মান মঞ্জুরির চেক বিতরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

মানুষের কল্যাণ রাজনীতির মুল লক্ষ্য হওয়া উচিত -পানি সম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় ০১:৫২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬