ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

মিরসরাইয়ে গাছবাড়িয়া খালের পুনঃখনন উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুল আমিন

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৯৮০ সালে নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে গাছবাড়িয়া খাল খনন উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠা শহীদ জিয়াউর রহমান। দীর্ঘ ৪৬ বছর পর সেই খাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় নিজহাতে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি। এসময় নুরুল আমিন এমপি বলেন, ঐতিহাসিক গাছবাড়িয়া খালটি ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছেন। ১৯৯৩ সালে তৎকালিন বিএনপির সংসদ সদস্য এম.এ জিন্নাহ, ত্রাণমন্ত্রী হারুন অর রশিদের নেতৃত্বে পুনঃখনন করা হয়। এরপর অধ্যবদি আর এই খালটি পুনঃখনন হয়নি। অনেকটা ভরাট হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসন, কৃষকদের চাষাবাদ নিশ্চিত করার জন্য, স্থানীয়দের দুঃখ, দুর্দশা লাগবে আমাদের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছেন। সেই ২০ হাজার কিলোমিটার খাল খননের মধ্যে আমাদের গাছবাড়িয়া খালও পড়েছে। আশা করছি এই খাল পুনঃখনন হলে এলাকার কৃষকরা উপকৃত হবেন। খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাবেক যুগ্ম আহবায়ক তোবারক হোসেন, জহির উদ্দিন হুমায়ুন, তৌহিদ উদ দৌজা, হাসান চৌধুরী, বিএনপি নেতা জহির উদ্দিন, মনিরুজ্জামান রোমেল, জাকারিয়া মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিন, সদস্য সচিব মাঈন উদ্দিন, যুগ্ম আহবায়ক আবু তাহের, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবব জিয়া উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে দুই কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

মিরসরাইয়ে গাছবাড়িয়া খালের পুনঃখনন উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুল আমিন

আপডেট সময় ০২:০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬