ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। শনিবার দুপুরে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। শনিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় মহাসড়কে বাস আড়াআড়িভাবে রেখে অবরোধ শুরু করেন শ্রমিকরা। এতে কয়েকশ যানবাহন আটকা পড়ে। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় সড়কে স্থির হয়ে থাকে। পরিবহন শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ ৫২ বছর ধরে হবিগঞ্জ–সিলেট রুটে মৌলভীবাজার হয়ে বিরতিহীন পরিবহন চলাচল করছে। সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ ওই রুটের বাস চলাচলে বাধা দিচ্ছে। গত ১০ মে একটি বিরতিহীন বাস আটকে শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটে বলে দাবি করেন তারা। শনিবার সকালেও একই ধরনের ঘটনার অভিযোগ তোলেন শ্রমিকরা। এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সিলেটসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রাখে। পরে ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা–সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৪টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় ০২:০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬