ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার ইন্তেকাল

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক এবং মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা (৮৩) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালে ১৮ আগষ্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম হামিদুর রহমান সিনহা। মিজানুর রহমান সিনহা ঔষধ শিল্পগোষ্টি একমি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
তিনি মুন্সীগঞ্জ-২ (লৌহজং -সিরাজদিখান ) আসন থেকে ১৯৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
মিজানুর রহমান সিনহা নারায়ণগঞ্জের তোলারাম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯০ সালে বিএনপি’তে যোগ দেন।
মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ এবং মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন শোক প্রকাশ করেছেন।
মিজানুর রহমান সিনহার মেয়ে একমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার ইন্তেকাল

আপডেট সময় ০৯:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬