ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ব্যবসায়ীর

মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ ব্যবসায়ীর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় হত্যার ষড়যন্ত্র ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সহ-সভাপতি মোছাব্বির আল মাসুদ। গতকাল দুপুরে শহরের গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মোছাব্বির আল মাসুদ আরো অভিযোগ করেন, শ্রীমঙ্গলে টিম ডায়নামিকসহ যারা মাদকের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের ওপর হামলা ও তাদেও বিরুদ্ধে মামলা দিযে হয়রানি করা হচ্ছে। মাদকচক্র ও তাদের অর্থের বিনিময়ে পরিচালিত সহযোগীরা তার ব্যবসা, জীবন ও পরিবারের নিরাপত্তা বিঘিœত করতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি আরো অভিযোগ করেন, সম্প্রতি আমি লেবু বাজারে পরিবহন ব্যবসা শুরু করলে স্থানীয় কয়েকজন চাঁদা দাবি করেন। চাঁদা দিতে আমি অস্বীকৃতি জানালে আমার কর্মচারীর কাছ থেকে কয়েকজন পুনরায় চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার ব্যবসায় নিয়োজিত গাড়ি আটকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ব্যবসায়ীর

আপডেট সময় ০৩:২৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬