ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

কুড়িগ্রামে ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাংকলড়ী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সংগঠনের সদস্যরা। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে অনিয়ম, কালক্ষেপণ ও দুর্নীতির অভিযোগ এনে আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। রোববার (১৭ মে) সকালে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিক ইউনিয়নের সদস্যরা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের শহরের কলেজ মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অভিযোগের স্মারকলিপি প্রদান করেন। অভিযোগে বলা হয়, ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির মেয়াদ ৪৫ দিন হলেও প্রায় ১১ মাস পার হলেও নির্বাচন আয়োজন করা হয়নি। এ বিষয়ে আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুর থেকে গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে নির্বাচন আয়োজনের জন্য তাগিদ দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন শ্রমিকরা। তাদের অভিযোগ, নির্বাচন পরিচালনা কমিটি ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করছে এবং এতে সাধারণ সদস্যরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ঘোষিত তফসিল অনুযায়ীও কোনো দৃশ্যমান কার্যক্রম পরিচালিত হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। শ্রমিক নেতারা জানান, আসন্ন নির্বাচনে প্রতিটি পদে একাধিক প্রার্থী রয়েছেন এবং সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহী। তাই নতুন সাধারণ সভার মাধ্যমে পুনরায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দ্রুত নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে।
দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। এ বিষয়ে ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য নম্বর-১৪ মো. তাইজুল ইসলামের স্বাক্ষরিত অভিযোগপত্রের অনুলিপি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

কুড়িগ্রামে ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৩:২৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬