ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

নীলফামারীতে বাল্যবিবাহ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

বাল্যবিবাহ শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। এই অভিশাপ থেকে শিশু-কিশোরীদের রক্ষা করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এমন মন্তব্য করেছেন গোড়গ্রাম ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জহুরুল ইসলাম। রবিবার (১৭ মে) নীলফামারীর গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনীয়া পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সময়ে মেয়েদের শিক্ষার সুযোগ বেড়েছে। তাই বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে পরিবার, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোড়গ্রাম কে এম ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজ্জাজ বীন হবিবর। তিনি বলেন, একটি শিক্ষিত মেয়ে একটি শিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মেয়েদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে। কিত্তনীয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, বাল্যবিবাহের কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন মাঝপথেই থেমে যায়। সচেতনতার মাধ্যমে এ সমস্যা অনেকটাই কমানো সম্ভব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির প্রোগ্রাম অফিসার ডেভিড বাসকে। তিনি বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে প্রয়োজন সামাজিক আন্দোলন ও মানুষের মানসিকতার পরিবর্তন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকার মাধ্যমে বাল্যবিবাহের কুফল, পারিবারিক ও সামাজিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

নীলফামারীতে বাল্যবিবাহ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

আপডেট সময় ০৩:২৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬