ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারী মো. রুবেল ও তার স্ত্রী রহিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালিয়ে আরোহী দুজনের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আখাউড়া উপজেলার রাজাপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা মো. রুবেল ও তার স্ত্রী মোছা. রহিমা আক্তার। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রুবেলের বিরুদ্ধে আগে থেকেই ১৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া তার স্ত্রী রহিমা আক্তারের বিরুদ্ধেও ২টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আয়োজনে : সচেতন সুনামগঞ্জবাসী।
সংবাদ শিরোনাম
বিজয়নগরে মাদক কারবারী রুবেল ও তার স্ত্রী গ্রেফতার
-
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া - আপডেট সময় ০২:১৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- 76
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























