ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

গুরুদাসপুরে গাভী পালন প্রশিক্ষণের উদ্বোধন

নাটোরের গুরুদাসপুরে পল্লী জীবিকায়ন প্রকল্পের (তৃতীয় পর্যায়) সুফলভোগী সদস্যদের গাভী পালনে তিনদিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। সোমবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফাহমিদা আফরোজ। প্রশিক্ষণ নিতে আসা ৪০ জন নারী সদস্যের উদ্দেশ্যে প্রধান অতিথি আব্দুল আজিজ বলেন- ‘বিগত ১৭ বছরে বিআরডিবির কোনো উন্নয়ন হয়নি। ক্ষতবিক্ষত হয়েছে বাংলাদেশ। তাই দেশকে এগিয়ে নিতে গাভী পালন করে আপনারা স্বাবলম্বী হবেন। সংসারে স্বামী-স্ত্রী-সন্তান সমানভাবে কাজ করলে কারোর অভাব থাকবেনা। ঋণের টাকা অন্যখাতে ব্যয় করবেন না। গাভী পালন করে স্বচ্ছলতা ফিরিয়ে আনুন।’ পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত ওই প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, ওসি মনজুরুল আলম, ইউসিসিএ’র সভাপতি আব্দুর রশীদ প্রধান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, বিআরডিবি’র মাঠ সহকারী অহেদুর রহমান ও প্রশিক্ষানার্থী শাহেদা বেগম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

গুরুদাসপুরে গাভী পালন প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় ০২:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬