ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ ও মানবন্ধন

জয়পুরহাটের পাঁচবিবিতে এক ওষুধ ব্যবসায়ীকে বিজিবি কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলার দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার আটাপাড়া রেলগেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ভুক্তভোগির পরিবারের সদস্যসহ শতাধিক স্থানীয় বাজারের ব্যবসায়ী অংশ নেন। এসময় স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন ও ভুক্তভোগির পরিবারসহ স্থানীয় ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৮ মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের এক হাবিলদার ঔষধ কিনতে আসেন স্থানীয় আব্দুল হাকিমের দোকানে। এসময় দাম নিয়ে হাকিমের ছেলে আবু ইউসুফ ছাব্বির সাথে ওই বিজিবি সদস্যের কথাকাটাকাটি হয়। সেসময় বিজিবি সদস্য ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে চলে যায়। পরদিন রাত সাড়ে ১০টায় বাবা ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বিজিবি তাদের পথরোধ করে নিজেদের পকেট থেকে নেশা জাতীয় ইনজেকশন বের করে সেটি উদ্ধারের দাবি করে ক্যাম্পে নিয়ে যায়। পরে বাবাকে ছেড়ে দিলেও ছেলেকে মাদক মামলায় জেল হাজতে পাঠায়। আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি নম্বরে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ ও মানবন্ধন

আপডেট সময় ০২:১৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬