সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বেপরোয়া বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭মে) উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া বাজারস্থ ভৈরবীঘাটে যাদুকাটা নদীর পাড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। নদীতীরের লোকজন ও বালু শ্রমিকদের উদ্যোগে উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হকের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাদাঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য সাগর আহমদ শুভ, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবীর পাটান, বিএনপি নেতা ইব্রাহিম মিয়া,ভূক্তভোগী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান,আশিক মিয়া, বাবুল মিয়া, এরশাদ মিয়া, ছমেদ আলী,আবারক মিয়া,আলাউন মিয়া ও বাদল মিয়াসহ স্থানীয় নাগরিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, চিহ্নিত প্রভাবশালী চক্র রাতের আধারে ড্রেজার মেশিন দিয়ে যাদুকাটা নদী থেকে বালি উত্তোলন করছে। স্থানীয় লোকজন বাধা দিলে কোন কর্নপাত করছেনা ঐ চক্রটি। এতে একদিকে যেমন নদীর তীর ভেঙে যাচ্ছে অন্যদিকে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। ড্রেজারের তান্ডবে হুমকির মুখে পড়ছে যাদুকাটা নদী তীরের ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা। পাটানপাড়া বাজারের সামনে প্রতিরাতে ৫০টি ড্রেজার দ্বারা বেপরোয়াভাবে বালি উত্তোলন করে যাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেটচক্র। কখনও রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আবার কখনও রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের মহোৎসব পরিচালনা করা হয়ে থাকে। আমরা শান্তিপ্রিয় নিরীহ নাগরিকগন ড্রেজার মেশিনের বিকট শব্দে রাতে ঘুমাতে পারিনা। এসব দানবরুপি ড্রেজার মেশিন এলাকার পরিবেশ প্রতিবেশের মারাত্মক ক্ষতিসাধনের পাশাপাশি আমাদের নদীর তীর ও হাটবাজার এবং জনবসতি নদীগর্ভে বিলীন করে দিচ্ছে। সুনামগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও থানা পুলিশ প্রশাসনের কাছে অবৈধ ড্রেজার মেশিন মালিক ও চোরাকারবারী ব্যবসায়ীদের সুনির্দিষ্ট নাম তালিকা রয়েছে তারপরও প্রশাসন পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন বন্ধে কোন পদক্ষেপ গ্রহন করছেনা। তারা অবিলম্বে যৌথবাহিনীর নেতৃত্বে রাতের বেলা অভিযান চালিয়ে ড্রেজার তান্ডব বন্ধ করত: যাদুকাটা নদীর উভয় তীরের জনপদ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ শিরোনাম
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
-
আল হেলাল সুনামগঞ্জ - আপডেট সময় ০২:১৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- 117
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















