ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রামের মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে উদ্বোধনী দিনে অর্ধশত ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক সর্বমোট ৬৭টি ইভেন্টে ২০০জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এমরান হোসেন শামীম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু ঘোষ ও রাজীব কৃষ্ণের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব এয়াছিন মিজান, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন (মিয়া সওদাগর), রেজাউল করিম নোমান, আবদুল খালেক, সাবেক ইউপি সদস্য নুরুল আলম, উদয়ন ক্লাবের সভাপতি সালেহ আহমদ ডিফটি, বিএনপি নেতা মোতাহের হোসেন রাসেল, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় ০২:১৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬