ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

নাগেশ্বরীর নারায়ণপুর চরাঞ্চলের মানুষের জন্য ভিডিও কলে নামজারি সেবা চালু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভিডিও কলে নামজারী সেবা প্রদান করছে উপজেলা ভূমি অফিস। দুর্গম চরের মানুষের হয়রানী ও ভোগান্তি কমাতে ভূমি মেলা ২০২৬ অনুষ্ঠানে এই সেবা কার্যক্রমের চালু করেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজামান রিশাদ। উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলীয় নারায়ণপুর ইউনিয়নের মানুষদের জন্য এই সেবা কার্যক্রম চালু করেছেন উপজেলা ভূমি অফিস। এতে করে ভোগান্তি কমার পাশাপাশি কমবে সময় ও খরচ। ফলে খুশি ওই ইউনিয়নের সাধারণ মানুষ। নারায়ণপুর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে এরশাদুল হক জানান, তিনি তার ইউনিয়ন ভূমি অফিস থেকে ভিডিও কলের মাধ্যমে তার ৫৬ শতক জমির কাগজপত্র উপজেলা ভূমি অফিসে দেখিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে নামজারী করেছেন। তিনি জানান তার এলাকা থেকে উপজেলা যেতে আসতে পুরো একদিন চলে যায়। এরপরও কাজ শেষ করতে পারেন না। কিন্তু এই সেবা পেয়ে তিনি কোনো ভোগান্তি ছাড়াই নামজারির কাজ করতে পেয়েছেন। ওই এলাকার আহম্মদ আলীর ছেলে কয়ছার আলী জানান ১৬ শতক জমির আবেদন করার পর নারায়নপুর ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিতে আসলে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ভিডিও কলের মাধ্যমে কাগজপাতি দেখে আমার আবেদন মঞ্জুর করেন। আমি দ্রুত সময়ের মধ্যে সেবা পেয়ে অনেক খুশি। এতে করে আামার সময় অর্থ ও শ্রম সবদিক থেকেই উপকৃত হইলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, ভূমিসেবা সহজ, সচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে সরকার ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করার অংশ হিসেবে নদী বেষ্টিত দূর্গম চরাঞ্চলীয় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে করে মানুষ দ্রুততম সময়ের মধ্যে মানুষ হয়রানী ছাড়াই এই সেবা গ্রহন করতে পারে। এই সেবা কার্যক্রম উদ্বোধনের আগে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা ভুমি অফিস চত্বরে ফিতা কেটে মেলার উদ্ধোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ । পরে উপজেলা প্রশাসন স্কুলে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসূল রাজা, উপজেলা জামাতের আমির আব্দুল মান্নান মিয়া,উপজেলা ভূমি অফিসের কানুনগো অলক কুমার প্রাং,সার্ভেয়ার রবিউল ইসলাম, নাজির কাম ক্যাশিয়ার শফিকুল ইসলাম, নেওয়াশী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুদ রানা, সন্তোষপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুদ আলম, রামখানা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন, কম্পিউটার অপারেটর নাঈম প্রামানিকসহ অনেকেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

নাগেশ্বরীর নারায়ণপুর চরাঞ্চলের মানুষের জন্য ভিডিও কলে নামজারি সেবা চালু

আপডেট সময় ০৬:০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬