ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

চকরিয়ায় ঝুম বৃষ্টিতে ভিজে অনলাইন ভূমিসেবা উদ্বোধন করলেন ইউএনও-এসিল্যান্ড

কক্সবাজারের চকরিয়া ভুমি অফিসের মাঠে সারাদেশের ন্যায় নানা আয়োজনের মাধ্যমে জাতীয় প্রোগ্রাম অনলাইন ভুমি সেবার উদ্ভোদনী অনুষ্ঠান ও জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান মন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশ ব্যাপী ভুমি অফিসে চলছিল অনলাইন ভুমি সেবার উদ্ভোধন অনুষ্ঠান ও জনসচেতনতামুলক সভা। এদিন ১৯ মে সকাল ১০টায় অনুষ্টান শুরুর ১৫ মিনিটের মধ্যেই চকরিয়ায় ঝুম বৃষ্টির ভারী বর্ষনে ভিজে একাকার হয়ে যায় মুল পেন্ডেলের অতিথি টেবিল চেয়ার। অবশ্য ৩০মিনিট পর পুনরায় র?্যালীসহ বেলুন উড়িয়ে উদ্ভোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার ও সহকারী কমিশনার ভুমি রুপায়ন দেব সহ চকরিয়া উপজেলার পদস্থ কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দরা। অনলাইনে সারাদেশের সাথে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯ মে ২১মে ২০২৬ তারিখে ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবার এই মেলা-২০২৬’ এর উদ্বোধন করেছেন। এর আগে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে শুরু হওয়া এই মেলার মাধ্যমে সারা দেশে একযোগে ভূমি সেবা প্রদান ও নাগরিকদের মাঝে ডিজিটাল ভূমি প্ল্যাটফর্মের প্রচার শুরু হয়। যা ১৯ মে থেকে ২১ মে, ২০২৬ পর্যন্ত চলবে।ঢাকার পাশাপাশি চকরিয়া উপজেলায় ও একযোগে এই মেলার ক্যাম্প ও বুথ চালু করে চকরিয়া উপজেলা ভুমি প্রশাসন।
যেখানে রয়েছে সরাসরি ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, খতিয়ান উত্তোলনসহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত সেবা ও প্রয়োজনীয় পরামর্শ মেলা প্রাঙ্গণ থেকে দেওয়া হচ্ছে। চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি রুপায়ন দেব অনুষ্টানকে জনগনের দোরগোড়ায় পৌঁছাতে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেছেন। এর মধ্যে আগামী ২১ মে আনুষ্ঠানিকভাবে সেবা প্রদানের সুফল জনসমক্ষে তুলে ধরবেন বলে জানান তিনি। অনুষ্ঠানে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা, পশু সম্পদ কর্মকর্তা সহ সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপি নেতা মিজানোর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারন সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, বিএনপি নেতা আব্দুর রহিম, সোয়াইবুল ইসলাম সবুজ সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

চকরিয়ায় ঝুম বৃষ্টিতে ভিজে অনলাইন ভূমিসেবা উদ্বোধন করলেন ইউএনও-এসিল্যান্ড

আপডেট সময় ০৬:১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬