ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা

নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করি,প্রসব জনিত ফিস্টুলা নির্মূলে টেকসই বিনিয়োগ জোরদার করি।এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০মে) সকালে রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ঝগরার চরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সহযোগিতা করে সিআইপিআরবি এবং ইউএনএফপিএ বাংলাদেশ। এতে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক। জেলা সমন্বয়কারী সুমন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউ এফ পিও, এসআরএইচআর, এসএসিএমও,এফপিআই এবং স্থানীয়দের সমন্বয়ে মায়েদের ফিস্টুলা বিষয়ে সচেতন করা হয়। মত বিনিময় কালে বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য সমস্যা হলেও সচেতনতার অভাব, দেরিতে চিকিৎসা গ্রহণ এবং দক্ষ স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে অনেক নারী এখনও এ রোগে ভুগছেন। তারা আরও বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রসব করানো এবং সময়মতো চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারলে ফিস্টুলা নির্মূল করা সম্ভব। বক্তারা সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং ঝুঁকিপূর্ণ মায়েদের দ্রুত চিকিৎসা সেবার আওতায় আনার আহ্বান জানান। এসময় পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, জাপাইগো বাংলাদেশ, সিআইপিআরবি সহ বিভিন্নরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গতকাল চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এসএসএন, মিডওয়াইফ, ও এনজবও প্রতিনিধি নিয়ে ফিস্টুলা বিষয়ে কর্মসূচি পালন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা

আপডেট সময় ০৩:০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬