ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

ভারত থেকে গরু পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

ভারত থেকে অবৈধভাবে গরু পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী। তিনি জানান, হিলিসহ অন্যান্য সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচারের কোনো সুযোগ নেই। সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বর্তমান সময়ে ভারতে বিরাজমান অস্থিরতার বিষয়টি মাথায় রেখে সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অধিনায়ক আরও জানান, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পাচার ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। তিনি বলেন, সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

ভারত থেকে গরু পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

আপডেট সময় ০৩:১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬