ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

জগন্নাথপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট: ক্রেতা কম

সুনামগঞ্জের জগন্নাথপুরে কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। প্রতি বছর ঈদুল আজহাকে সামনে রেখে জগন্নাথপুর বাজারে অস্থায়ী পশুর হাট বসে। জগন্নাথপুর বাজারে সপ্তাহের রোববার ও বুধবার জগন্নাথপুর হেলিপ্যাড মাঠে কোরবানির পশুর হাট বসে থাকে। এরই অংশ হিসেবে বুধবার (২০ মে) প্রচুর গরু উঠলেও ক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি দেখা গেছে। জগন্নাথপুর বাজার হেলিপ্যাড মাঠে কোরবানির পশুর হাটে সকাল থেকেই পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে করে পশু আনা শুরু হয়। দুপুরের মধ্যে হাজারো পশুতে ভরে যায় জগন্নাথপুর পৌর পয়েন্ট ও রাণীগঞ্জ রোড এলাকায়। হাটে বিক্রেতারা সারিবদ্ধভাবে সাজিয়ে রাখেন দেশি ও বিদেশি গরু। গরুর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ছাগলও উঠেছে হাটে। ক্রেতারা গরু পছন্দ শেষে দামদর করে কিনছেন। তবে হাটে গরুর আমদানী অনুপাতে তেমন বিক্রি হচ্ছে না বলে বিক্রেতাদের মধ্যে অনেকে জানান। অনেকেই মনে করছেন, ঈদের আরও কাছাকাছি সময়ে জমে উঠবে কেনাবেচা। তবে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মাঝারি সাইজের গরু। বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে ৬৫ থেকে ৮০ হাজার টাকার গরুর চাহিদাই বেশি। জগন্নাথপুর বাজার কোরবানির পশুর হাটের ইজারাদারা জানান, বাজারে এবার গরুর দাম মানুষের ক্ষয়-ক্ষমতার মধ্যে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

জগন্নাথপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট: ক্রেতা কম

আপডেট সময় ০৩:১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬