ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

কসবায় ভ্যানগাড়িতে গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ মোঃ মোশারফ হোসেন(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়িও জব্দ করা হয়। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল কসবা উপজেলার কদমতলী মোড় এলাকায় অবস্থান নেয়। পরে বিশারা বাড়ি এলাকার ব্র্যাক এনজিও অফিসের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট পরিচালনার সময় একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়িকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার দেখানো মতে ভ্যানগাড়ির বডির নিচে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মোশারফ হোসেন কসবা উপজেলার জাজিসার এলাকার জিতু মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে এবং জব্দকৃত আলামত কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

কসবায় ভ্যানগাড়িতে গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৩:১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬