ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

উপজেলার পাঁচ ইউনিয়নে মধ্যে ঈদ উল আযহা উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে হতদরিদ্র ও নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ৪নং গৈলা মডেল ইউনিয়নে চাল বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না। ৪নং গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, যুগ্ম আহবায়ক ও গৈলা ইউনিয়ন বিএনপি সভাপতি এনায়েত হোসেন খান মনু, যুগ্ন আহবায়ক আবুল হোসেন মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, বিআরডিবি চেয়ারম্যান আখতারুজ্জামান, হেমায়েত হোসেন তালুকদার, পরিষদের সচিব সাধন হালদার, হাফিজুর রহমান সোহাগ, শুভ তালুকদার, মিঠু সরদার, প্রেসক্লাব সভাপতি শামিমুল ইসলাম শামীম, সহ-সভাপতি সাইফুল মৃধা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন নির্বাহী, সদস্য সাইফুল ইসলাম রব বিকাশ রায় সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়াও সংশ্লিষ্ট পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক বলেন, সরকারের পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। কোনো পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে চাল বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সরকারের এই উদ্যোগে নি¤œআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উপকারভোগীরাও ভিজিএফ চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

উপজেলার পাঁচ ইউনিয়নে মধ্যে ঈদ উল আযহা উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন

আপডেট সময় ০৩:১৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬