ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জয়পুরহাটে প্রেস বিফ্রিং

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষ রোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋন মওকুফের বিষয়ে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সালেকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক লায়লা নাসরিন জাহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, এলজিইডির সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ ও ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কামরুল ইসলাম। এসময় জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিক ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস বিফ্রিংয়ে জানানো হয়, জয়পুরহাট জেলায় স্থানীয় জনের প্রতিনিধিদের মাধ্যমে সম্ভাব্য ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের তালিকা করার কাজ চলছে। ক্ষেতলার উপজেলার আলমপুর ইউনিয়নে ৫৮৩ টি ফ্যামিলি কার্ডের জরিপ হয়েছে। তার মধ্যে কার্ড পেয়েছে ৩৪৩ জন। তারা আড়াই হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এদিকে জেলায় প্রায় ২১ কিলোমিটার ৯টি খাল খনন শুরু হয়েছে। এছাড়া প্রতিবছর ১ কোটি বৃক্ষ রোপন কর্মসুচির আওতায় বৃক্ষ রোপনের জন্য চাহিদা পাঠানো হয়েছে। আর নারীর জন্য গাড়ি কর্মসুচিটি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি স্মার্ট কৃষক কার্ড বিবরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা সার, বীজ, কৃষিঋন, ডিজিটাল সেবা ও ভুর্তিকি পাবে। অন্যদিকে জেলায় ৫টি ব্যাংকের ৪ হাজার ১২৬ জন কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকার প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকার কৃষি ঋন মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জয়পুরহাটে প্রেস বিফ্রিং

আপডেট সময় ০৩:১৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬