ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর Logo গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা Logo লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক Logo ক্যান্সার সচেতনতামূলক সংলাপ ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ Logo উপকুলের লবনাক্ত আবহাওয়া মাটিতে সাবেক ব্যাংকার জিয়াউদ্দিনের মাল্টা চাষে সফলতা Logo টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে নতুন এডহক কমিটি, সভাপতি সরকার জাবেদ আহমেদ Logo শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা Logo লোহাগাড়ায় ১০০ মিটারের মধ্যে ৯টি অবৈধ করাতকল গিলে খাচ্ছে সংরক্ষিত বনাঞ্চল Logo চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা ও সমাপনী

শিশুদের আত্মবিকাশ ও নেতৃত্ব বিকাশে নীলফামারীতে প্রীতি ফুটবল ম্যাচ

শিশুদের আত্মবিকাশ, সম্পৃক্ততা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপি। প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় রামকলা শাইলবাড়ি এসআর উচ্চ বিদ্যালয় এবং খোকশাবাড়ী এমইউ উচ্চ বিদ্যালয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রামকলা শাইলবাড়ি এসআর উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে জয়লাভ করে। খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রামকলা শাইলবাড়ি এসআর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাজেদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকলা শাইলবাড়ি এসআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু বর্মন এবং খোকশাবাড়ী এমইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক রায়। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রশান্ত রায় বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠের খেলাধুলা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে। বিশেষ অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক হিমাংশু বর্মন বলেন, বর্তমান সময়ে শিশুদের মোবাইল ও প্রযুক্তিনির্ভরতা কমিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন। ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির প্রোগ্রাম অফিসার ডেভিড বাসকে বলেন, শিশুদের নেতৃত্ব বিকাশ, দলগত কাজের মানসিকতা সৃষ্টি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর

শিশুদের আত্মবিকাশ ও নেতৃত্ব বিকাশে নীলফামারীতে প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট সময় ০২:৪২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬