ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

আলীকদম জোন কর্তৃক অসচ্ছলদের মাঝে অনুদান প্রদান

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম জোন। এরই ধারাবাহিকতায়, আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি এর নির্দেশনা অনুযায়ী আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ তাদের দায়িত্বপূর্ণ এলাকার আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ্, অসহায় জনগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ২ লক্ষ ৯০ হাজার ৬১৩ টাকা অনুদান প্রদান করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও বাড়িয়ে তুলছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জোন কমান্ডার জানান, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাহাড়ি-বাঙ্গালী ও প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা ও সামাজিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী শুধু দেশ রক্ষা নয়, বরং মানবিক সহায়তার মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহবান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

আলীকদম জোন কর্তৃক অসচ্ছলদের মাঝে অনুদান প্রদান

আপডেট সময় ০২:৪৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬