ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

চকরিয়া-মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা

জাইকার অর্থায়নে নির্মিতব্য গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ী সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ মে সকাল ১১টায় ফাসিয়াখালী উন্নয়ন স্থলে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স এন্ড টোকিও কনস্ট্রাকশনের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে বন্দরের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক হবে, যা বাণিজ্য ও পরিবহন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়। চকরিয়া-মাতারবাড়ি বন্দর সড়কটি মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে সরাসরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (এন-১) এর সাথে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। ২৭.২ কিলোমিটার দীর্ঘ এই ৪ লেনের পোর্ট এক্সেস রোডটি জাইকার সহায়তায় নির্মিত হচ্ছে। সড়কটি চালু হলে পণ্য পরিবহন সহজতর হওয়ার পাশাপাশি মাতারবাড়ি ও চকরিয়ার অর্থনৈতিক গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি পাবে। ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্টান বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো; শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার ভুমি রুপায়ন দেব, ওসি মনির হোসেন, এনামুল হক, জামিল ইব্রাহীম চৌধুরী সহ ঠিকাদারি প্রতিষ্টানের কর্মকর্তাগন। চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, হেফাজতুর রহমান চৌধুরী টিপু সহ শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

চকরিয়া-মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা

আপডেট সময় ০২:৪৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬