রাষ্ট্রের আইন কানুন মেনে নিয়ে যথাযথ নিয়মে জমি ক্রয় করেন আলহাজ্ব মোঃ চানমিয়ার দুই সন্তান মোঃ শাহাবুদ্দিন ও শরিফুল ইসলাম। স্বরূপকাঠি পৌর সভার ০৬নং ওয়ার্ডে বিগত সময়ে দলিল নম্বর ১৬৮৪,জমির পরিমাণ ২.০৫ শতাংশ। দাতা মোঃ শহিদুল ইসলাম, পিতা মৃত আঃ হাকিম, গ্রাম-মাহমুদকাঠী।আর গ্রহীতা ছিল মোসাঃ মরিয়ম আক্তার, পিতা মোঃ চানমিয়া, সাং- সোহাগদল। অথচ পরবর্তী সময়ে জমির মালিকানা পরিবর্তন হয়েছে রাষ্ট্রের আইন কানুন মেনে চলে। বিগত ২০-০৪-২০২৬ তারিখ অনুযায়ী দলিল নম্বর ৭৮৪, জমির পরিমাণ ২.০৫ শতাংশ। দাতা -মোসাঃ মরিয়ম আক্তার, পিতা মোঃ চানমিয়া। আর গ্রহীত হলো মোঃ শাহাবুদ্দিন ও শরিফুল ইসলাম, পিতা আলহাজ্ব মোঃ চানমিয়া। যার নাম জরি নম্বর ২০২৬-১০০০৫৪। আইনের ধারায় বর্তমান সময়ে মূল মালিক মোঃ শাহাবুদ্দিন ও শরিফুল ইসলাম। অথচ পূর্বের দাতা আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম গত বুধবার ভুল তথ্য তুলে ধরলেন গণমাধ্যম কর্মীদের সামনে। আসলে জমির মালিকানা কোন সময়ই সাবেক কমিশনার ও পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মোঃ চানমিয়া ছিলেন না।সরেজমিনে যাওয়া গণমাধ্যম কর্মীদের সন্মানে শাহাবুদ্দিন ও শরিফুল ইসলাম বলেন, ২.০৫ শতাংশ সম্পত্তির সাবেক দাতা মোঃ শহিদুল ইসলাম ঠান্ডা মাথায় মিথ্যার আশ্রয় নিয়ে সাংবাদিকদের ভুল তথ্য তুলে ধরার চেষ্টা করেন। আর সেই সূত্র ধরেই বেশির ভাগ গণমাধ্যম কর্মীরা মিথ্যা তথ্য অনুযায়ী মিথ্যা সংবাদ প্রকাশ করেন। আমার বাবা রাতের অন্ধকারে দখলে যায়নি সম্পত্তির। আসলে মিথ্যা তথ্য অনুযায়ী আমার বাবাকে রাজনৈতিক মাঠে বিতর্কিত করার গুরুত্বপূর্ণ মিশনে রয়েছে। সাবেক দাতা আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম এলাকার একটা পক্ষের কুপরামর্শ অনুযায়ী আমার বাবাকে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। অহেতুক হয়রানি করার গুরুত্বপূর্ণ মিশনে রয়েছে আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম। ঠান্ডা মাথায় এবং সুপরিকল্পিত ভাবে আমার বাবার ইমেজ নষ্ট করার মহা পরিকল্পনা হাতে নিয়েছেন। এব্যাপারে স্বরূপকাঠি পৌরসভার বহু শীর্ষ নেতৃবৃন্দরা গণমাধ্যম কর্মীদের সন্মানে বলেন, স্বরূপকাঠি পৌরসভার ০৬নং ওয়ার্ডে ২.০৫ শতাংশ সম্পত্তি পূর্বের মালিক ছিল আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম। পরে মালিক হয়েছে মোসাঃ মরিয়ম আক্তার। এই ঘটনা বিগত সময়ে আওয়ামী লীগ সহ বিএনপির সকল নেতৃবৃন্দরা কমবেশি অবগত রয়েছে। অথচ পরবর্তী সময়ে মরিয়ম আক্তার জমি বিক্রি করেন মোঃ শাহাবুদ্দিন ও শরিফুল ইসলামের কাছে। যার দলিল নম্বর ৭৮৪ এবং নাম জরি নম্বর ২০২৬- ১০০০৫৪। এদিকে সরেজমিনে যাওয়া গণ মাধ্যম কর্মীরা ০৬ নং ওয়ার্ডে বহু শীর্ষ নেতাদের সাথে কথা বললেন। পাশাপাশি সাধারণ মানুষের সাথেও কথা বললেন সঠিক তথ্য উদঘাটন করার নিমিত্তে। বেশির লোকজন গণ মাধ্যম কর্মীদের বলেন, বর্তমান সময়ে সাবেক কমিশনার আলহাজ্ব মোঃ চানমিয়া ০৬নং ওয়ার্ডে বিএনপির সভাপতি। আর সেই কারনে স্থানীয় বিএনপির একাংশ আদার জল খেয়ে মাঠে নেমেছেন। হিংসার রাজনীতি চর্চা শুরু হয়েছে স্বরূপকাঠি পৌরসভার মধ্যে। বৈধ সম্পত্তির মালিক বর্তমানে মোঃ শাহাবুদ্দিন ও শরিফুল ইসলাম। কিন্তু সাবেক জমির দাতা আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের কথার উপর ভর করে সাবেক কাউন্সিলর এবং বর্তমান ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ চানমিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বেশকিছু গণমাধ্যম কর্মীদের দ্বারা। নাম না প্রকাশের শর্তে ০৬নং ওয়ার্ডের বাসিন্দা গণমাধ্যম কর্মীদের বলেন, বিগত সময়ের মালিক মোঃ শহিদুল ইসলাম।
কিন্তু বর্তমান সময়ে বৈধ সম্পত্তির মালিক মোঃ শাহাবুদ্দিন ও শরিফুল ইসলাম। সঠিক তথ্য উদঘাটনেট স্বার্থে কথা হয় সাবেক দাতা আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের সঙ্গে। তিনি গণমাধ্যম কর্মীদের কোন প্রশ্নের সঠিক জবাব দিতে সক্ষম হয়নি। বরং প্রতিটি প্রশ্নের জবাবে হিমশিম খেতে হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কথা হয় স্বরূপকাঠি পৌরসভার ০৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ চানমিয়ার সাথে। তিনি অকপটে গণমাধ্যম কর্মীদের বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের গড়া দল বিএনপির রাজনীতির মাঠে সম্পৃক্ত। বিগত আওয়ামী লীগের সময়ে ০৬ নং ওয়ার্ড থেকে বিএনপির কাউন্সিলর নির্বাচিত হই। বর্তমান সময়ে আমি ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি বরাবরই নীতি আদর্শের সৈনিক। আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। আমি সম্পত্তির মালিক নই তাহলে আমি কেন দখল করবো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ২.০৫ শতাংশ সম্পত্তির মালিক আমার দুই সন্তান মোঃ শাহাবুদ্দিন ও শরিফুল ইসলাম। আসলে গণমাধ্যম কর্মীদের ভুল তথ্য দেওয়া হয়েছে আর সেই তথ্য যাছাই বাছাই না করে মিথ্যা সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছেন। আমি বরাবরই নীতি আদর্শের গড়া মানুষ এবং দোষে গুনে আমরা সকলেই। আমি একটা কথা বলবো, গায়ের জোরে বর্তমান সরকারের সময়ে বেআইনী ভাবে ঘর কিংবা জায়গা জামির দখলের সুযোগ নেই। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সকলের উচিত।
সংবাদ শিরোনাম
স্বরূপকাঠি পৌরসভার সাবেক কমিশনারকে নিয়ে কাঁদা ছোড়াছুড়ির অভিযোগ
-
নিয়াজ মোর্শেদ (স্বরূপকাঠি) পিরোজপুর - আপডেট সময় ০২:৪৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- 112
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















