ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

গলাচিপায় ঈদুল আযহা উপলক্ষে মাসিক বিশেষ আইন শৃঙ্খলা সভা

গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন পবিত্র ঈদুল আযহা সামনে রেখে এবং উপজেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত নানা বিষয়ে মতামত সহ সার্বিক আইন শৃঙ্খলার উন্নতি ও স্বাভাবিক করণে বৃহস্পতিবার ২১ শে মে উপজেলা নির্বাহী অফিসের প্রশাসন হল রুমে সকাল ১০ টায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ঈদুল আযহার নামাজ সুষ্ঠভাবে আদায় করা, স্থান ও সময় নির্ধারণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের (ইমাম) প্রতিনিধিদের সমন্বয়ে এক ম্যারাথন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মোঃ সৈয়দুজ্জামান, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জিলোন সিকদার। সভায় গরু চুরি, নারী শিশু ধর্ষণ, নারী পাচার, মাদক অপরাধী, মাদক পাচার, মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা, চাঁদাবাজি নিয়ন্ত্রন, সরকারি খাস জমির অবৈধ দখলদার উচ্ছেদ সহ গলাচিপা-উলানিয়া খাল খনন কর্মসূচী কাজ বাস্তবায়ন, ইভটিজিং, কিশোর গ্যাং নিয়ন্ত্রন এবং প্রশাসনের আবাসিক এলাকায় বখাটেদের আড্ডা প্রতিরোধ বিষয়ে সূচনা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল আলম, জেলা গণ-অধিকার পরিষদের সহ-সভাপতি মুহিবুল্লাহ এনিম, গণ-অধিকার পরিষদের আহবায় মোঃ হাফিজুর রহমান, চরবিশ্বাস ইউনিয়ন চেয়ারম্যান বাবুল মুন্সী, পানপট্টি ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুর রহমান, গলাচিপা সদর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, আমখোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনির প্র্রমুখ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আইনের আলোকে, আইন মোতাবেক, অপরাধী যেই হোক না কেন, রাজনৈতিক কর্মী সহ যতবড় প্রভাবশালী ব্যক্তি হউক দেশের প্রচলিত আইনে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতীজ্ঞাবদ্ধ। তিনি সকল সদস্য সহ সচেতন নাগরিক মহল, গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

গলাচিপায় ঈদুল আযহা উপলক্ষে মাসিক বিশেষ আইন শৃঙ্খলা সভা

আপডেট সময় ০২:৫৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬